ঢাকাThursday , 5 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

হেমায়েতপুর আর্মি ক্যাম্পের অভিযানে মাদক চক্রের তিন সদস্য গ্রেফতার

Link Copied!

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প।

#New_Classic_Event_Management

বুধবার (০৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হেমায়েতপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল রাজফুলবাড়িয়া এলাকায় নিয়মিত টহল পরিচালনাকালে তেঁতুলঝোড়া প্রাথমিক বিদ্যালয়ের কাছে তিনজন ব্যক্তিকে গাঁজা সেবনরত অবস্থায় দেখতে পায়। পরে তাদের তল্লাশি চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিয়মিত গাঁজা সেবনকারী এবং গাঁজা ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে পাশের একটি দোকান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।


উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে- ৩০ পট গাঁজা, ২৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ পিস অ্যাকুয়ামারিনা ডায়মন্ড, মাদক বিক্রির সন্দেহভাজন নগদ ২৫ হাজার ৩৮৪ টাকা, ভারতীয় ভিসাসহ দুটি পাসপোর্ট, ১৩টি চেক বই, গাঁজা ওজনের মেশিন, ইয়াবা সেবনের সরঞ্জামাদি, রেজিস্টার, মোবাইল ফোন এবং দেশীয় অস্ত্রসহ বিভিন্ন অপরাধমূলক উপকরণ।

আটককৃত ব্যক্তিরা হলেন- মো. সেলিম (৩০), বাবু (৪০) ও জুয়েল (৪০)। তারা সবাই পানপাড়া, তেঁতুলঝোড়া, সাভারের বাসিন্দা।

সূত্র জানায়, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বেও সাভার থানায় মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। অভিযান শেষে আটক ব্যক্তিদের এবং উদ্ধারকৃত সকল আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী সূত্র জানায়, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি