ঢাকাWednesday , 4 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারের নূরপুরে রহস্যজনক চুরি নগদ-স্বর্ণ অক্ষত নথি লুট

Link Copied!

ঢাকার দোহার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নূরপুর এলাকায় সাবেক উপজেলা ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুমের বাড়িতে এক রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। ২ই জানুয়ারি সোমবার দিবাগত রাতে ৩ই জানুয়ারি মঙ্গলবার প্রথম প্রহরের দিকে আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

পারিবারিক সূত্রে জানা যায়, গভীর রাতে একদল চোর ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা আলমারি ও আসবাবপত্র এলোমেলো করে জমির মূল দলিল, পর্চাসহ স্থাবর সম্পত্তির গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। একই সঙ্গে ব্যাংক কার্ড, চেক বই, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং এসএসসি থেকে ডিগ্রি পর্যন্ত সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রও চুরি করে নিয়ে যায়। ঘটনার সময় ঘরটি ফাঁকা থাকায় পরিবারের কেউ তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে পারেননি।

ভুক্তভোগী আব্দুল কাইয়ুম জানান, ঘরে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র থাকলেও চোরেরা সেগুলো নেয়নি। বরং তারা শুধু জমিজমা সংক্রান্ত কাগজপত্র, ব্যাংকের নথি ও শিক্ষাগত সনদপত্র নিয়ে গেছে। তার মতে, এটি সাধারণ কোনো চুরি নয়; পরিকল্পিতভাবে ক্ষতি করার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে।


ভুক্তভোগী পরিবার ঘটনাটিকে পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এদিকে খবর পেয়ে দোহার থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন। এসআই তন্ময় আহমেদ জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি