ঢাকাSaturday , 31 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সাতক্ষীরায় ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎপৃষ্টে দুই যুবকের মৃত্যু

Link Copied!

সাতক্ষীরায় টমেটো তুলতে গিয়ে ইদুর মারা ফাঁদে বিদ্যুৎপৃষ্টে হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

নিহতরা হলেন শিবপুর ইউনিয়নের তেতুলতলা গ্রামের সাবেক চেয়ারম্যান রজব আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫) এবং শিয়ালডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুর রহিম (৩৫)।

শিবপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, মনিরুল ইসলামের টমেটো ক্ষেত রয়েছে। ইঁদুর ও শিয়ালের উৎপাত থেকে রক্ষা পেতে ক্ষেতের ঘেরার সাথে বিদ্যুতের সংযোগ দেওয়া ছিল। শনিবার (৩১ জাুয়ারী) সকালে তার নিজ ক্ষেতে টমেটো তুলতে গিয়েছিল মনিরুল। এসময় অসাবধানতা বশত ঘেরার সাথে পা আটকে যায় মনিরুলের। তাকে বাঁচাতে গিয়ে পাশ্ববর্তী ঘের মালিক আব্দুর রহিমও বিদ্যুৎপৃষ্ট হন। এতে দুজনে ঘটনাস্থলেই মারা যান।


সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, বিদ্যুৎপৃষ্টে দুইজন মারা গেছে শুনেছি। আমাদের অফিসাররা সেখানে যাচ্ছে। তদন্ত করে তারপর বলা যাবে কিভাবে মারা গেছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি