ঢাকাSaturday , 24 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দেবহাটায় জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক ভাঙচুরের ঘটনায় উত্তেজনা

Link Copied!

সাতক্ষীরা-২ আসনের দেবহাটা উপজেলার নওয়াপাড়ায় বাংলাদেশ জামায়াত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক ভেঙে ও ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে হাদিপুর হাটখোলা ও এর আশেপাশে এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

#New_Classic_Event_Management

নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা হাবিবুল্লাহ অভিযোগ করে বলেন, “জামায়াত ইসলামের জনপ্রিয়তা সহ্য করতে না পেরে গভীর রাতে কে বা কারা এই ন্যাক্কারজনক কাজ করেছে। তবে, আমরা নিশ্চিত যে আমাদের সাংগঠনিক টিম এই ঘটনায় জড়িতদের শনাক্ত করার জন্য কাজ করছে।” তিনি আরও বলেন, “আমরা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছি। যদি কেউ এ কাজে জড়িত থাকে এবং তারা আইনের আওতায় না আসে, তাহলে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে।”

দেবহাটা উপজেলা জামায়াতের সেক্রেটারী এইচএম এমদাদুল হক বলেন, “সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের দাঁড়িপাল্লা প্রতীক ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা। যদি প্রশাসন এখনই কঠোর পদক্ষেপ না নেয়, তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং নির্বাচনী পরিবেশ নষ্ট হতে পারে।”


এদিকে, দেবহাটা থানার ওসি জাকির হোসেন বলেন, “মৌখিকভাবে বিষয়টি অবগত হয়েছি, তবে লিখিত অভিযোগ পাইনি। আমি ইউএনও মহোদয়ের সঙ্গে কথা বলেছি এবং লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি