ঢাকাThursday , 22 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সবাইকে ভোটে যাওয়ার আহ্বান – মেজর হাফিজ

Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশের মাটিতে গণতন্ত্র দৃঢ়ভাবে পুনঃপ্রতিষ্ঠিত হবে। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের টানা ১৬ বছরের শাসনামলে নির্বাচনের নামে জনগণের সঙ্গে প্রহসন করা হয়েছে।

#New_Classic_Event_Management

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে ভোলার লালমোহন পৌরশহরের শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দির প্রাঙ্গণে উপজেলার হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।


তিনি আরও বলেন, “আপনারা এমন প্রতিনিধি নির্বাচন করবেন, যারা বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবেন। জনগণের ভোটের মাধ্যমেই প্রকৃত ও গ্রহণযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে।”

শ্রী শ্রী মদন মোহন জিউ মন্দিরের সভাপতি নিরব কুমার দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি মো. ছাদেক মিয়া জান্টু এবং সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামানা বাবুল পাটোয়ারী।

এ সময় উপজেলা ও পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি