ঢাকাSunday , 10 August 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

তজুমদ্দিনে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

Link Copied!

“আপনার পুলিশ, আপনার পাশে” “তথ্য দিন, সেবা নিন” স্লোগানে তজুমদ্দিন থানায় অনুষ্ঠিত হলো পুলিশের ‘ওপেন হাউজ ডে’।

#New_Classic_Event_Management

শনিবার বিকেল ৪টায় থানার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। তিনি জনগণের অভিযোগ ও মতামত শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

পুলিশ সুপার মাদক, চাঁদাবাজি ও অপরাধ দমনে কঠোর বার্তা দেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে, আলোচিত বাক প্রতিবন্ধী মো. কবিরের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তজুমদ্দিন সার্কেলের সহকারী পুলিশ সুপার অরিত সরকার, থানা অফিসার ইনচার্জ মহাব্বত খানসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি