ঢাকাTuesday , 8 November 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বাবার চিকিৎসার খরচ চালাতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
November 8, 2022 12:21 am
Link Copied!

ভোলা সদর উপজেলায় অসুস্থ রিকশাচালক বাবার চিকিৎসার খরচ জোগাতে রিকশা চালাতে গিয়ে মাহেন্দ্রের চাপায় আজ সোমবার মো. হোসেন (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় মো. রাসেল নামের আরেকজন গুরুতর আহত হয়েছেন।

#New_Classic_Event_Management

নিহত মো. হোসেন উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদুরচর গ্রামের মো. আবুল কালামের ছেলে ও ভোলা শহরের ওবায়দুল হক কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

আজ সোমবার (৭ নভেম্বর) দুপুরে ভোলা-লক্ষ্মীপুর সড়কের বাপ্তা ভোটেরঘর এলাকার উত্তর পাশে যাত্রীবাহী মাহেন্দ্র ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।


নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মো. হোসেনের বাবা আবুল কালাম দুই বছর ধরে টিবি রোগে আক্রান্ত। তিনি রিকশা চালিয়ে পরিবারের খরচ যোগাতেন। গত কিছু দিন ধরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে সংসার ও তার চিকিৎসার খরচ জোগাতে পারছিলেন না।

এদিকে বাবার কষ্ট দেখে আজ সকালে কলেজ ছাত্র হোসেন বাবার চালানো অটোরিকশা নিয়ে সড়কে নেমে পড়েন। দুপুর ১টার তিনি ভোলা শহর থেকে যাত্রী নিয়ে পরানগঞ্জ বাজার যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মাহেন্দ্র অটোরিকশাটিকে চাপা দিলে ছিটকে গিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে যান হোসেন।

পরে অটোরিকশাটিকে একটি ট্রাকের মাধ্যমে টেনে উপড়ে তুললে হোসেনের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় রিকশায় থাকা যাত্রী মো. রাসেল আহত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি মো. শাহীন ফকির জানান, যাত্রীবাহী মাহেন্দ্রটি অটোরিকশাটিকে চাপা দিলে গাড়ি দুটি সড়কের পাশের ডোবায় পড়ে যায়। খবর পেয়ে পুলিশ নিহত হোসেনের লাশ ও আহত রাসেলকে হাসপাতালে নিয়ে যায়। তবে এ ঘটনায় মাহেন্দ্র চালকের কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি