ডেস্ক রিপোটঃ নওগাঁর বদলগাছীতে নিখোঁজ হওয়ার ৪ দিন পর পাট ক্ষেত থেকে লাশ উদ্ধার করেছে থানা পুলিশ ।
জানাযায় উপজেলার বালুভরা ইউপি’র ঢেকরা গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে আঃ জব্বার (৫১) গত ৭ জুন বেলা ১১ টায় বাড়ি থেকে বাহিরে গেলে পরে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গত ৯/৬/২০২১ ইং জব্বারের স্ত্রী মোছাঃ মাসুদা বেগম বদলগাছী থানায় একটি জিডি করেন।
আজ ১০ জুন সকালে একটি পাট ক্ষেতে তার লাশ দেখতে পায় এলাকাবাসী।
এলাকাবাসী ও জব্বারের স্রী মোছাঃ মাসুদা বেগম বলেন, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভাবে সমস্যায় ভুগছিলেন।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ছুরত হাল তৈরি করে লাশ মর্গে পাঠানো হয়েছে । মহাদেবপুর – বদলগাছী থানাসার্কেল এসপি টিএম মাইনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।