ঢাকাWednesday , 17 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রাজাপুরে খলিলুর রহমানের জানাজায় হাজারো মানুষের অংশগ্রহণ

Link Copied!

ঝালকাঠির রাজাপুর উপজেলার কাঠিপাড়া গ্রামের মরহুম আলহাজ্ব মো. রফিজ উদ্দিন হাওলাদারের বড় ছেলে এবং নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার বড় ভাই মো. খলিলুর রহমান (অবসরপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

#New_Classic_Event_Management

পরিবার সূত্রে জানা গেছে, তিনি বুধবার ভোর ৪টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার বাদ আছর শুক্তাগড় মাহমুদিয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


জানাজায় উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. ফয়জুল হক, ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা ইব্রাহীম আল হাদী, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা সিকদারসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলে গভীর শোকের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সংগঠন ও বিশিষ্টজন মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি