ঝালকাঠির রাজাপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এবং নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার পক্ষে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে মঙ্গলবার বাগড়ি বাজার, থানা মোড়, স্কুল মার্কেট, ডাকবাংলো মোড়, বাইপাসসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে রাজনৈতিক পরিস্থিতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের গুরুত্ব তুলে ধরেন। পরে বাইপাস এলাকায় পথসভায় বক্তারা বলেন—৩১ দফা দেশের সুশাসন ও ন্যায়বিচার ফিরিয়ে আনার পরিকল্পনা। তারা দাবি করেন, সেলিম রেজা কর্মীবান্ধব ও গণতন্ত্রমনা নেতা, যিনি প্রবাস থেকেও আন্দোলনে সক্রিয় ছিলেন।
নেতারা আশা প্রকাশ করেন—ধানের শীষ প্রতীক তার হাতে গেলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে বিজয় নিশ্চিত করবেন। পথসভায় বক্তারা ধানের শীষে ভোট চাওয়ার আহ্বান জানান।