ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ‘গরীবের বন্ধু সমাজকল্যাণ সংস্থা’ শীতার্ত ও অসহায় মানুষের জন্য কম্বল বিতরণ করেছে। বৃহস্পতিবার ২৭ নভেম্বর বিকেল ৩টায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি বাদল হাওলাদারের নেতৃত্বে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং চেঁচরী রামপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সোহেল জোমাদ্দার, ইউপি সদস্য মাহাবুব হাওলাদার, এবং কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন।
মোট ১০০ জন দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। সভাপতি বাদল হাওলাদার বলেন, “শীতকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের কার্যক্রম চালু থাকবে।”