ঢাকাWednesday , 26 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রাজাপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

Link Copied!

ঝালকাঠির রাজাপুরে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নৈকাঠি বাজারে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানটিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।

#New_Classic_Event_Management

দোয়া মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঝালকাঠি-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান সেলিম রেজা। ঢাকা থেকে পাঠানো অডিও বার্তায় তিনি বলেন, খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতা গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা। তিনি সবাইকে দেশনেত্রীর সুস্থতার জন্য নিয়মিত দোয়া করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুর হোসেন, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা সিকদার, রাজাপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান টুকু মৃধা, সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দীলিপ মেম্বার, মঠবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার সিকদার, উপজেলা যুবদলের সদস্য রফিকুল ইসলাম নয়ন খানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্থানীয়রাও এতে অংশ নেন।


দোয়া পরিচালনা করেন নৈকাঠি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মনিরুজ্জামান এবং কাটিপারা মসজিদের ইমাম মাওলানা কেরামত আলী। দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে খাবার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি