ঢাকাSunday , 14 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
December 14, 2025 9:59 pm
Link Copied!

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই মোটরসাইকেলের মালিক হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করা হয়।

#New_Classic_Event_Management

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করার পর মালিকের অবস্থান নিশ্চিত করে অভিযান চালানো হয়। এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) হামলাকারীদের একজনকে শনাক্ত করা হয়েছিল এবং তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।

হামলায় গুরুতর আহত শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। তিনি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট ভেন্টিলেশনে আছেন এবং যন্ত্রের সাহায্যে শ্বাস নিচ্ছেন। বিষয়টি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহমুদা মিতু সামাজিক মাধ্যমে জানিয়েছেন।


এ ঘটনায় শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় প্রকাশ্যে শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। আনুমানিক দুপুর ২টার দিকে বক্স কালভার্ট এলাকার সামনে হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, দুপুর ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেল থেকে শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করা হয়। সে সময় তিনি রিকশায় করে যাচ্ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি