ঢাকাSunday , 14 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শহীদ বুদ্ধিজীবী স্মরণে ময়মনসিংহে মর্যাদাপূর্ণ অনুষ্ঠান

ডেস্ক রিপোর্ট
December 14, 2025 9:51 pm
Link Copied!

ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে নগরীর থানাঘাট বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

#New_Classic_Event_Management

সকাল সাড়ে ৭টায় প্রথমে পুষ্পস্তবক দেন বিভাগীয় কমিশনার ও ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ফারাহ শাম্মী। পরে রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার ও জন কেনেডি জাম্বিল, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা এবং সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা জানানোর পর উপস্থিত সবাই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেন।


এদিকে বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটির গুরুত্ব তুলে ধরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৪ ডিসেম্বর বাঙালি জাতির জন্য একটি শোকের দিন। জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যেই দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিল। এই শোককে শক্তিতে রূপান্তর করে শহীদদের আত্মত্যাগের লক্ষ্য বাস্তবায়ন করতে হবে। বক্তারা আরও বলেন, দেশকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি