ঢাকাThursday , 11 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঝালকাঠি -১ আসনে এনসিপির মনোনীত প্রার্থী ডা. মাহমুদা মিতু

Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি–১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ডা. মাহমুদা মিতু। তার বাড়ি কাঠালিয়ায়। ১০ই ডিসেম্বর বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়।

#New_Classic_Event_Management

এলাকার উন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নারী–শিক্ষা বিস্তার এবং বৈশম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে ডা. মাহমুদা মিতুকে প্রার্থী করা হয়েছে। দলীয় নেতারা বলেন, দীর্ঘদিন ধরে তিনি সামাজিক সেবা, স্বাস্থ্যসেবা ও মানবিক কাজে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। মাঠ পর্যায়ে তার গ্রহণযোগ্যতা, সততা ও পরিচ্ছন্ন ভাবমূর্তি বিবেচনায় তাকে এই আসনে প্রার্থী করা হয়েছে। মনোনয়ন প্রতিক্রিয়ায় বলেন, জনগণের আস্থা ও সমর্থন নিয়ে এলাকার উন্নয়নে কাজ করাই হবে তার মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, রাজাপুর-কাঠালিয়ার উন্নয়ন বঞ্চনার ইতিহাস বদলাতে জনগণের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। শিক্ষা, স্বাস্থ্য এবং নারী–যুব উন্নয়নকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে।


এদিকে মনোনয়ন ঘোষণার পর এনসিপির স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের মধ্যে উৎসাহ দেখা গেছে। তারা মনে করছেন, নতুন প্রার্থী হিসেবে ডা. মাহমুদা মিতুর আগমন আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকে আরও প্রাণবন্ত করবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি