ঢাকাMonday , 1 December 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রূপসায় কোস্ট গার্ডের অভিযানে বিরল কচ্ছপ উদ্ধার

Link Copied!

খুলনার রূপসায় বিরল প্রজাতির ৬২টি কচ্ছপ উদ্ধার করেছে কোস্ট গার্ড। ৩০ নভেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা মোঃ মুনতাসির ইবনে মহসীন, লেফটেন্যান্ট কমান্ডার বিএন, এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।

#New_Classic_Event_Management

গোপন তথ্যের ভিত্তিতে আজ ৩০ নভেম্বর ২০২৫, রবিবার সকাল ৮টায় কোস্ট গার্ড স্টেশন রূপসা খুলনার রূপসা টোল প্লাজা এলাকার কাছে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় সন্দেহজনক একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে অবৈধভাবে পাচারের জন্য আনা বিরল প্রজাতির ৬২টি কচ্ছপ উদ্ধার করা হয়। বাস চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়।


উদ্ধার করা কচ্ছপগুলোকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য খুলনার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এমন অভিযান চালিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি