ঢাকাTuesday , 8 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

খুলনায় বাটা ও কেএফসিতে লুটপাটের ঘটনায় আটক ৩১

Link Copied!

খুলনা শহরে বাটা শোরুম ও কেএফসি ফুড কোর্টে লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩১ জনকে আটক করেছে পুলিশ।

সম্প্রতি ইসরায়েলি পণ্য বর্জনের আন্দোলনের মধ্যে একদল দুর্বৃত্ত খুলনা শহরের বিভিন্ন এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা ও লুটপাট চালায়। এ সময় বাটা ও কেএফসির শোরুমে ভাঙচুর ও মালামাল লুট করা হয়।

ঘটনার পর খুলনা মহানগর পুলিশের বিভিন্ন টিম সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে লুটপাটে জড়িতদের শনাক্ত করে। এরপর একাধিক এলাকায় অভিযান চালিয়ে ৩১ জনকে আটক হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. আহসান হাবিব জানান, আটককৃতদের সোনাডাঙ্গা থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তিনি জানান, ভিডিও ফুটেজ ও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িত অন্যদের শনাক্ত ও আটক করার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি