ঢাকাTuesday , 18 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সাতক্ষীরায় সেনাবাহিনীর ‘মধ্যরাতের অভিযান’ অস্ত্র ও গুলিসহ আটক এক

Link Copied!

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন এলাকায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলাবারুদসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 

#New_Classic_Event_Management

শুক্রবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কালিগঞ্জ আর্মি ক্যাম্প সেনাবাহিনী শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী এলাকায় এই অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা যায়, সেনাবাহিনীর একটি বিশেষ টিম গোপন তথ্যে ভিত্তিতে ছোট টেংরাখালী এলাকায় অভিযান পরিচালনা করে।


এসময় একটি সিঙ্গেল ব্যারেল বন্দুক, ২৭ রাউন্ড শটগানের গুলি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে এস এম সাইফুল ওয়াদুদ (৫১) কে আটক করা হয়। তিনি শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রামের মৃত আবু বক্কর সরদারের ছেলে।

অভিযান পরিচালনাকারী সদস্যরা জানান, সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে আসামি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র ও গুলাবারুদ জব্দ করা হয়েছে। উল্লেখ্য, আটক সাইফুল ওয়াদুদ এর আগেও ২০১৭ সালে হরিনগর বাজার এলাকা থেকে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পরে (১৭ নভেম্বর) সোমবার বেলা দেড়টার দিকে আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলাবারুদ থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি