ঢাকাSaturday , 5 June 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ভাতিজার হাতে চাচি খুন: গ্রফতার ১

Link Copied!

সাধন রায় (লালমিরহাট প্রতিনিধি) লালমনিরহাটে খোদেজা বেওয়া নামে বছরের এক বৃদ্ধাকে পা দিয়ে পিষিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তারই স্বামীর বড় ভাই (ভাসুর) শামসুল হক ও তার ছেলে, মেয়ে ও ছেলের স্ত্রীর বিরুদ্ধে। এ সময় মৃতের দুই ছেলে আব্দুল খালেক ও আব্দুল মালেক মারাত্মক আহত হন। এ ঘটনায় কোহিনুর বেগম নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

#New_Classic_Event_Management

শুক্রবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের মধ্য হিরামানিক গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। মৃত খোতেজা বেওয়া একই গ্রামের সোলায়মান আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শামসুল হক ও সোলায়মান আলী আপন ভাই। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এমতাবস্থায় আজ শুক্রবার বিকেলে বাড়ির পেছনে নিজ জমিতে মৃতের ছেলে মালেকের স্ত্রী মুক্তা একটি আম গাছ লাগাতে গেলে তাতে বাধা দেয় শামসুল হক। পরে খোদেজা তাদের বলেন আমাদের জমিতে আমরা গাছ লাগাবো তোমরা বাধা দেয়ার কে? এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকে টেনে ছেঁচড়ে শামসুল হকের উঠানে নিয়ে গিয়ে তার ছেলে মেয়ে ও ছেলের স্ত্রী সবাই মিলে পা দিয়ে পিষিয়ে সেখানেই হত্যা করে। এ সময় মাকে বাঁচাতে মৃতের দুই ছেলে আব্দুল খালেক ও আব্দুল মালেক এগিয়ে গেলে তাদেরকেও বেধড়ক মারপিট করা হয়। খোদেজার মৃত্যু নিশ্চিত হলে তারা সবাই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন ও খোদেজার আত্মীয় স্বজন কোহিনুর নামে একজনকে আটক করে বেঁধে রাখে এবং পুলিশ এলে পুলিশের হাতে সোপর্দ করেন।


ঘটনার পর পরই অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামান ও সদর থানার ওসি শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি