ঢাকাTuesday , 11 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

তজুমদ্দিনের শিশুদের টাইফয়েড টিকা প্রদান – স্থায়ী স্বাস্থ্যকেন্দ্রের দাবি

Link Copied!

ভোলার তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন চর মোজাম্মেলে প্রথমবারের মতো সফলভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দিনব্যাপী পরিচালিত এ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী মোট ১,৩২৫ জন শিশু ও কিশোরকে বিনামূল্যে টিকা প্রদান করা হয়।

#New_Classic_Event_Management

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত হোসেনের তত্ত্বাবধানে এ কর্মসূচি পরিচালিত হয়। উপজেলার স্বাস্থ্য বিভাগের পাঁচটি ভ্রাম্যমাণ দল দুলাল বাজার, মুক্তিযোদ্ধা বাজার, গোয়ালিয়া কলোনি, আনসার কলোনি ও কালাম কলোনি কেন্দ্রে টিকাদান কার্যক্রম সম্পন্ন করে।

চর মোজাম্মেল একটি বিচ্ছিন্ন দ্বীপ এলাকা, যার আয়তন প্রায় ৩৬ বর্গকিলোমিটার। প্রায় ১০ হাজার মানুষের বসবাস এই চরে। উপজেলা সদরের মূল ভূখণ্ড থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে হওয়ায় এখানকার যাতায়াত সম্পূর্ণ নৌপথনির্ভর। ফলে অসুস্থ রোগীদের দ্রুত চিকিৎসা সেবা পাওয়া কঠিন হয়ে পড়ে।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন মাত্র একটি ট্রলার মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ রাখে। তাই জরুরি অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া যায় না, অনেক সময় চিকিৎসা না পেয়ে প্রাণ হারান কেউ কেউ। এ কারণে তারা সরকারের কাছে দ্রুত একটি স্থায়ী চিকিৎসা ক্যাম্প বা উপ-স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত হোসেন বলেন, “আজকের টিকাদান কর্মসূচিতে ১,৩২৫ জন শিশু ও কিশোরকে টিকা দিতে পেরেছি। চরবাসীর স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা আমরা গভীরভাবে বুঝি। স্থায়ী স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের দাবি যথাযথ, আমরা তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করব।”

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি