ঢাকাTuesday , 4 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সাতক্ষীরায় মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থনে সড়ক অবরোধ

Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হওয়ায় গরিবের ডাক্তার হিসেবে পরিচিত অধ্যাপক ডা. মো. শহিদুল আলমের সমর্থনে সড়ক অবরোধ ও হরতাল পালন করা হয়েছে।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত সাতক্ষীরা কালিগঞ্জ প্রধান মহা সড়কে
স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, অধ্যাপক ডা. শহিদুল আলম দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে মানবিক সেবা দিয়ে আসছেন। কিন্তু তাকে মনোনয়ন না দিয়ে অন্যকে প্রার্থী করায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।


এ সময় তারা ডা. শহিদুল আলমকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবিতে স্লোগান দেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান ও ৬নং নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান, নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কেসমতুল বারি,সাধারণ সম্পাদক মিলন কুমরা সরকার,কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শেখ খায়রুল আলম, সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি