ঢাকাMonday , 3 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০

Link Copied!

ঢাকার দোহারে অভিযান চালিয়ে ২৬৩ পিস ইয়াবাসহ আলহাজ মোল্লা (৫৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১০। তিনি রাইপাড়া ইউনিয়নের লক্ষীপ্রসাদ গ্রামের মৃত আতর আলীর ছেলে।

#New_Classic_Event_Management

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে ২ই নভেম্বর রবিবার রাতে দোহারে অভিযান পরিচালনা করে আলহাজ মোল্লাকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৭৮,৯০০ টাকা।

র‌্যাব-১০ আরও জানায়, আলহাজ মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাকে নিয়মিত আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে দোহার থানায় হস্তান্তর করা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।


মাদক নির্মূলে র‌্যাব-১০ এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি