ঢাকার দোহারে অভিযান চালিয়ে ২৬৩ পিস ইয়াবাসহ আলহাজ মোল্লা (৫৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১০। তিনি রাইপাড়া ইউনিয়নের লক্ষীপ্রসাদ গ্রামের মৃত আতর আলীর ছেলে।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে ২ই নভেম্বর রবিবার রাতে দোহারে অভিযান পরিচালনা করে আলহাজ মোল্লাকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৭৮,৯০০ টাকা।
র্যাব-১০ আরও জানায়, আলহাজ মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাকে নিয়মিত আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে দোহার থানায় হস্তান্তর করা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
মাদক নির্মূলে র্যাব-১০ এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।