ঢাকাSaturday , 25 October 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সাতক্ষীরায় বিজিবির বিশেষ অভিযানে লক্ষাধিক চোরাচালান মালামাল জব্দ

Link Copied!

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় মদসহ প্রায় ছয় লাখ টাকার ভারতীয় মদ, ঔষধ, শাড়ি ও প্রসাধনী জব্দ করেছে।

#New_Classic_Event_Management

শনিবার (২৫ অক্টোবর ২০২৫) দিনব্যাপী ভোমরা, বৈকারী, ঘোনা, তলুইগাছা, মাদরা, হিজলদী বিওপি ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির আভিযানিক দল মেইন পিলার-৩/২ এস হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানার লক্ষীদাড়ি এলাকা থেকে ২১ হাজার ৫৪০ টাকার ভারতীয় শাড়ি ও প্রসাধনী আটক করে।
বৈকারী বিওপির দল নতুনপাড়া এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ, ঘোনা বিওপির দুইটি পৃথক দল ঘোনা মাঠ ও ঘোনা বাজার মোড় এলাকা থেকে ১ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় ঔষধ,
তলুইগাছা বিওপির দল চারাবাড়ি এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ, মাদরা বিওপির দুইটি দল কলাবাড়ি ও শ্মশানঘাট এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি,
হিজলদী বিওপির দুইটি দল গোয়ালপাড়া ও শিশুতলা এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি,
এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প গোয়াখালি এলাকা থেকে ১০ বোতল ভারতীয় মদ জব্দ করে।


সব মিলিয়ে বিজিবি মোট ৫ লাখ ৯৬ হাজার ৫৪০ টাকার বিভিন্ন চোরাচালানি ও মাদকদ্রব্য জব্দ করে।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এসব মালামাল চোরাকারবারীরা শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। ভারতীয় পণ্য চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার রাজস্ব আয়ে বঞ্চিত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি