ঢাকাMonday , 20 October 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

তজুমদ্দিনে পূর্ব শত্রুতার জেরে যুবকের উপর অতর্কিত হামলা

Link Copied!

ভোলার তজুমদ্দিনে পূর্ব শত্রুতার জেরে ২০ই অক্টোবর সোমবার সকাল আনুমানিক ১০ ঘটিকায়া এক যুবকের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। আহত যুবক মো. জাকির (৩৫), পিতা আলী হোসেন, গোলকপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

#New_Classic_Event_Management

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে বিবাদী জাফরের জমিতে জাকিরের হাঁস প্রবেশ করলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে আসরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ করে জাফর, তার স্ত্রী পারভীন, ফাতেমা ও আকলিমা মিলে জাকিরের উপর অতর্কিত হামলা চালায়। এতে জাকির গুরুতর আহত হন।

স্থানীয়রা তার চিৎকার শুনে এগিয়ে এসে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারী ও ভুক্তভোগী পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছে।


আহতের পিতা আলী হোসেন বলেন, “থানায় অভিযোগ দিয়েও প্রতিকার পাইনি। হামলাকারীরা বর্তমানে বাড়িতে এসে হুমকি দিচ্ছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।”

এ বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহব্বত খান বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি