ঢাকাFriday , 17 October 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে লেকভিউ রাগবি সেভেনস ট্রফি উদ্বোধন

Link Copied!

সাতক্ষীরায় মন জুড়ানো বর্ণিল আয়োজনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নজরকাড়া ইতিহাস গড়া উদ্বোধনীতে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল লেকভিউ রাগবি সেভেনস্ ট্রফি-২০২৫ এর খেলা জমকালো আনুষ্ঠানিক উদ্বোধন। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা রাগবি ক্লাবের আয়োজনে জেলা রাগবি ক্লাবের সভাপতি শেখ তানজিম কালাম তমাল এঁর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মন জুড়ানো জমকালো উদ্বোধন করা হয়।

#New_Classic_Event_Management

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খান, তুফান কোম্পানী লিমিটেডের পরিচালক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সহসভাপতি আবু মোহাম্মদ সাজ্জাদ, সাধারণ সম্পাদক আখতার-উজ-জামান, এশিয়ান রাগবি কর্মকর্তা মাহফিজুল ইসলাম, বাংলাদেশ রাগবি ফেডারেশনের সদস্য সরোয়ার রাকিব, আশরাফ উদ্দিন আহমেদ ও সিরাজুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী খেলায় অতিথিবৃন্দ জেলা রাগবি ক্লাব ও সাতক্ষীরার ঐতিহ্যবাহী লেকভিউকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান এ ধরনের একটি মন জুড়ানো জমকালো আয়োজন এর জন্য।

সাতক্ষীরা রাগবি ক্লাবের আয়োজনে লেকভিউ রাগবি সেভেনস্ ট্রফি-২০২৫ এর উদ্বোধনী খেলায় অংশ নেয় দেশী বিদেশি খেলোয়ারদের সমন্বয়ে সাতক্ষীরা জেলা দল বনাম গোপালগঞ্জ জেলা দল।


লেকভিউ রাগবি সেভেনস্ ট্রফি-২০২৫ এর খেলায় দেশি বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে বাংলাদেশের ৬টি জেলা অংশ নিচ্ছে। জাতীয় খেলোয়াড় ও বিদেশী খেলোয়াড়দের সমন্বয়ে স্বাগতিক সাতক্ষীরা জেলা দল, মাগুরা জেলা, নড়াইল জেলা, নীলফামারী জেলা, গোপালগঞ্জ জেলা ও যশোর জেলা দল। সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা রাগবি ক্লাবের আয়োজনে লেকভিউ রাগবি সেভেনস্ ট্রফি-২০২৫ এর খেলা উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন হাজার হাজার ক্রীড়াপ্রেমী দর্শক। যেন নতুন যৌবন ফিরে পেল সাতক্ষীরার ক্রীড়াঙ্গণ।

এসময় অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সাবেগ ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, মুফাচ্ছিনুল ইসলাম তপু, মোহিনী তাবাচ্ছুম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, জেলা রাগবি ফেডারেশনের সহ-সভাপতি এডভোকেট মোঃ ওসমান আলী, সাধারণ সম্পাদক আল-ইমরান, লেকভিউ লিমিটেডের ডাইরেক্টর শেখ তাকরিম কালাম, শেখ তাওয়াফ কালাম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির সদস্য মোঃ আলতাপ হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রাখবি খেলার ধারাভাষ্যকার মো. আরিফ শাহাদাত আরমান আরমান।

উল্লেখ্য যে, শনিবার ১৮ অক্টোবর বিকাল ৩টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা রাগবি ক্লাবের আয়োজনে লেকভিউ রাগবি সেভেনস্ ট্রফি-২০২৫ এর খেলার সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি