ঢাকাTuesday , 14 October 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সাতক্ষীরায় পুলিশের হাতে উদ্ধার হারানো মোবাইল ও টাকা ফেরত পেলেন ভুক্তভোগীরা

Link Copied!

সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল জুলাই থেকে সেপ্টেম্বর-এই তিন মাসে ১০৮টি হারানো মোবাইল ফোন ও বিকাশ-নগদের মাধ্যমে প্রতারণা করে নেওয়া ৩ লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে সাতক্ষীরা পুলিশ লাইনের কনভেনশন হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোবাইল ও টাকা হস্তান্তর করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, উদ্ধারকৃত মোবাইলগুলোর বাজারমূল্য প্রায় ১৬ লাখ ২০ হাজার টাকা। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে সাতক্ষীরার বিভিন্ন থানায় হারানো মোবাইল সংক্রান্ত ২২৫টি সাধারণ ডায়েরি (জিডি) হয়। এর মধ্যে পুলিশ ১০৮টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করে। পাশাপাশি, বিকাশ ও নগদের ভুল নম্বর কিংবা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকার মধ্যে ২০ জন ভুক্তভোগীর ৩ লাখ ৬০ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়েছে।


এছাড়া এই সময়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাক হওয়া ২১টি অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা হয় এবং অনলাইন হয়রানির শিকার ৮ নারীকে সরাসরি পরামর্শ ও সেবা প্রদান করা হয়।

তিনি আরো জানান, প্রযুক্তি যত উন্নত হচ্ছে অপরাধও তত জটিল হচ্ছে। তাই জনগণের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের বিশেষ সেল তৈরি করা হয়েছে। ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি ও জনসচেতনতার মাধ্যমে আমরা অনলাইন অপরাধ নিয়ন্ত্রণে আনতে চাই। সাতক্ষীরায় সাইবার অপরাধ মোকাবিলায় সাধারণ মানুষকে সহযোগিতা ও পরামর্শ দিতে জেলা পুলিশের হেল্পলাইন সবসময় খোলা রয়েছে। মানুষ যদি দ্রুত তথ্য দেয়, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারি।

হস্তান্তর কার্যক্রম উপস্থিতি ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, ডিআইও-১ মনিরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ,জেলার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের পরিসংখ্যান অনুযায়ী, ইউনিটটি যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ১,৫৪৯টি মোবাইল ফোন উদ্ধার করেছে, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩২ লাখ ৩৫ হাজার টাকা। এছাড়া বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণা করে নেওয়া ৪৩ লাখ ৩২ হাজার ৩৯৫ টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে ফেরত দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি