ঢাকাMonday , 6 October 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার এক

Link Copied!

দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম দমনে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ০৬ ই অক্টোবর সোমবার গোপন তথ্যের ভিত্তিতে খুলনা জেলার দিঘলিয়া উপজেলাস্থ ফরমাশেখানা এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সন্ত্রাসী রিপনকে আটক করা হয়।

#New_Classic_Event_Management

এ সময় আটককৃত সন্ত্রাসীর বাড়ি তল্লাশী করে ০১টি ৭.৬মি:মি: পিস্তল, ০৫ রাউন্ড তাজা গোলা, ০১টি ম্যাগাজিন এবং ০৩টি মোবাইল উদ্ধার করা হয়। থানা সূত্রে জানা যায়, আটককৃত সন্ত্রাসী খুন, ডাকাতি, ছিনতাই, অপহরণ ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত শীর্ষ আসামি। অভিযান শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত অস্ত্র এবং সন্ত্রাসীকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, জনজীবনের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা নিশ্চিতে নৌবাহিনীর এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি