ঢাকাThursday , 18 September 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সাতক্ষীরায় বিশ্বকর্মা মনসা পূজা উদযাপন গুড়পুকুর মেলা বিলুপ্তির পথে

Link Copied!

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিশ্বকর্মা ও সর্পদেবী মনসা পূজা।

#New_Classic_Event_Management

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে শহরের পলাশপোলে গুড়পুকুর পাড়ের বটতলাস্থ মনসাতলায় মনসাতলা মন্দির কমিটির আয়োজনে এ পূজা অনুষ্ঠিত হয়।

পূজা উপলক্ষে পলাশপোল মোড়ে দূর-দূরান্ত থেকে আসা দোকানিরা নানা পসরা ও মিষ্টি-মিঠাই সাজিয়ে বসেন।


সর্পদেবী মনসা ও বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে প্রতি বছরের এই দিনে ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার উদ্বোধন হয়ে থাকে। তবে এ বছর মেলার কোনো উদ্যোগ নেয়নি সাতক্ষীরা পৌরসভা কর্তৃপক্ষ।

এদিকে সচেতন মহল ও নাগরিক সমাজের দাবি, সাতক্ষীরার প্রায় ৪০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা আজ বিলুপ্তির পথে। তাই প্রতিবছর ছোট পরিসরে হলেও ধর্ম-বর্ণ নির্বিশেষে এ ঐতিহ্যকে ধরে রাখার আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি