ঢাকাTuesday , 16 September 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রামু মরিচ্যা সড়কে নোহা–ইজি বাইকের সংঘর্ষে নিহত এক ও আহত দুই

Link Copied!

কক্সবাজারের রামুতে নোহা প্রাইভেটকার ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। রবিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের দারিয়ার দিঘী রাস্তা মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

নিহত যুবকের নাম আবু বক্কর প্রকাশ মনিয়া (২০)। তিনি খুনিয়া পালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের থোয়াইংগা কাটা গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
আহতরা হলেন একই গ্রামের কামাল হোসেনের ছেলে হাবিব উল্লাহ (২২) ও নবী হোসেনের ছেলে মো. রায়হান প্রকাশ বাবু (১৮)।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি