ঢাকাWednesday , 24 September 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মিয়ানমারে পাচার কালে লবণবাহী ট্রলার জব্দ

Link Copied!

কক্সবাজারের মহেশখালীতে সমুদ্রপথে মিয়ানমারমুখী পাচার প্রতিরোধে বড় ধরনের অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মহেশখালীর মাতারবাড়ি ভিআইপি সড়কের জেটিঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

#New_Classic_Event_Management

অভিযানে পাচারের উদ্দেশ্যে বোটে তুলতে থাকা লবণসহ বিভিন্ন দেশীয় পণ্য জব্দ করা হয়েছে। এ সময় একটি পণ্যবাহী ট্রাকও আটক করে মহেশখালী থানা পুলিশ।

মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুমিত বড়ুয়া বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ট্রাকে করে আনা মালামাল বোটে তোলা হচ্ছিল। বোট ও ট্রাকসহ পণ্য জব্দ করা হয়েছে। পাচারচক্রের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।”


পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, জব্দ করা বোটটির মালিক মহেশখালীর কুতুবজোম ঘটিভাঙ্গা এলাকার আব্দুল গফুর। তবে প্রকৃতপক্ষে এ চক্রের নেপথ্যে আরও প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মহেশখালীর বিভিন্ন পয়েন্ট—ঘটিভাঙ্গা, সোনাদিয়া, ধলঘাটা ও মাতারবাড়ি থেকে লবণ ও নানা বাংলাদেশি পণ্য পাচার হয়ে আসছে। প্রশাসনের চোখ ফাঁকি দিতে এ চক্র নানামুখী কৌশল অবলম্বন করছে বলে অভিযোগ তাদের।

স্থানীয়দের দাবি, নিয়মিত তদারকি না থাকায় পাচারকারীরা দুঃসাহসী হয়ে উঠছে। তাই কেবল বোট জব্দ নয়, বরং মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি