ঢাকাSunday , 31 August 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ থানায় অভিযোগ গ্রেপ্তার এক

Link Copied!

ঢাকার নবাবগঞ্জর শোল্লার স্কুল থেকে ফিরে দুপুরে দোকানে ডিম কিনতে গেলে পাশের চায়ের দোকানী তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ডেকে নেয়। এসময় ভেতরে বসতে বলে দোকান মালিক আলমাছ। লোকজন না থাকায় পাশের একটি কক্ষে নিয়ে বালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় সে চিৎকার দিলে হত্যার ভয় দেখানো হয়। এ ঘটনার ৪৮ঘন্টা পরে নবাবগঞ্জ থানায় মামলা হলে ওই চায়ের দোকানদার আলমাছ(৫৮) কে গ্রেপ্তার করে থানা পুলিশ। শনিবার দুপুরে বাদীর এজাহার পেয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

#New_Classic_Event_Management

ভিকটিম পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহষ্পতিবার দুপুরে উপজেলার শোল্লা এলাকার একটি গ্রামে চায়ের দোকানে নিয়ে ধর্ষণ করা হয়। তৃতীয় শ্রেণীতে পড়ুয়া মেয়েটি শুক্রবার রাতে কান্না করলে তার মা জানতে চায় কি হয়েছে। তখন সে তার শরীরের বিশেষ অঙ্গে ব্যথা জ¦ালা পোড়া বলে মাকে জানায়। মেয়েটির মা তখন বিস্তারিত জানতে চেষ্টা করলে সে সব খুলে বলে। শিশুটিকে এ কথা কাউকে বললে হত্যার হুমকি দেয়াতে সে প্রথম দিনে ঘটনাটি মাকে বলেনি। পরে ব্যথা সহ্য করতে না পেরে কান্না করলে মা জেনে যায়। তখন প্রতিবেশী ও স্বজনদের সাথে পরামর্শ করে।

মেয়েটির মা বলেন, হিন্দু সম্প্রদায়ের হওয়াতে মামলা করতে কিছুটা ভয় পেয়েছি স্যার। পরে পুলিশের সহযোগিতা পেয়েছি। আপনারা সঠিক বিচার পাবো বলে আশা করি।


এ ঘটনায় শনিবার দুপুরে মেয়েটির মা নবাবগঞ্জ থানায় মামলা করলে ধষর্ণে অভিযুক্ত চায়ের দোকানদার আলমাছকে গ্রেপ্তার করে পুলিশ।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক রাজিবুল হাসান বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। ধর্ষণের সাথে জড়িত চায়ের দোকানীকে গ্রেপ্তার করে শনিবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।মেয়েটিকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি