জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির পূর্ণাঙ্গ ৫১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। এতে সভাপতি হয়েছেন মোঃ খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক হিসেবে চতুর্থবারের মতো দায়িত্ব পেয়েছেন মোঃ ওসমান গনি (ইলি)।
কমিটি অনুমোদনের পর মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৬টায় সংস্থার নিজস্ব কার্যালয়ে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক ও উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি ইকবাল বাহার। সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মোঃ খোরশেদ আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি (ইলি)।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং উপস্থিত সবার মাঝে মিষ্টি মুখ করানো হয়।
সভায় বক্তারা বলেন, সাংবাদিক সমাজ জাতির দর্পণ। সংগঠনের ঐক্য ও স্বচ্ছতা বজায় রেখে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপস্থিত ছিলেন — সিনিয়র সহ সভাপতি ও এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ সেলিম, সহ-সভাপতি বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া প্রতিনিধি মিজানুর রহমান,সহ সভাপতি মাস্টার আবুল কালাম,সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন,সহ-সাধারণ সম্পাদক ও জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম আজাদ, প্রতিনিধি আমিনুল ইসলাম সিকদার, সহ-সাংগঠনিক সম্পাদক হুসাইন সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক আরফাত সিকদার, অর্থ সম্পাদক নাসিমা আক্তার, সহ-সম্পাদক মাসুম, রতন দাস, ধর্মবিষয়ক সম্পাদক ও টেকনাফ উপজেলা সিনিয়র সহ-সভাপতি মোঃ আজিজ উল্লাহ, দপ্তর সম্পাদক শওকত আলম, মহিলা বিষয়ক সহ-সম্পাদিকা রহিমা বেগম, সহ-আইসিটি সম্পাদক জাফর আলম, শাখাওয়াত হোসেন আজিম উদ্দিন, ফারুক হোসেন, ইমন, টেকনাফ উপজেলা সভাপতি নুরুল হোসাইন, আব্দুল করিম, কৈয়ম উদ্দিন, নোমান, আব্দুল বাসেত, নুরুন্নবী, ইউসুফসহ আরও প্রমূখ্য।