ঢাকাFriday , 22 August 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মোংলায় যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Link Copied!

বাগেরহাট জেলার মোংলায় মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫ তারিখ রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ আগস্ট ২০২৫ তারিখ দুপুর ২ টায় কোস্ট গার্ড বেইস মোংলার নেতৃত্বে নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে থানাধীন মোংলা বন্দর বহুমুখী মাদ্রাসা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

#New_Classic_Event_Management

অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি বাড়ি তল্লাশি চালিয়ে প্রায় ২ লক্ষ ৫১ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা ও ৪৩৭ পিস ইয়াবাসহ দুই জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত মোঃ বেল্লাল হোসেন (৪০) এবং মোঃ সগির হোসেন (৫২) বাগেরহাট জেলার মোংলা সদরের বাসিন্দা।


জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃত আসামীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি