সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা ওলামা দলের আয়োজন রবিবার সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত কর্মী সম্মেলন জেলা ওলামা দলের আহবায়ক খায়রুজ্জামান রুনজু’র সভাপতিত্বে কর্মী সম্মেলন প্রধান অতিথি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির আহবায়ক মাওলানা মোহাম্মাদ সেলিম রেজা।
পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুলাহ আল কাফি’র সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এড. মাওঃ মোঃ আবুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ,এম রহমাতুল্লাহ পলাশ,জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু,জেলা ওলামা দলের সদস্য সচিব শেখ মহিউদ্দীন সহ আরো অনেকে।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।