ঢাকাFriday , 18 July 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শ্যামনগরে লক্ষ টাকা মূল্যের বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড

Link Copied!

সাতক্ষীরার শ্যামনগর এলাকা থেকে প্রায় ২ লক্ষ টাকার বিদেশি মদ জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৩ টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মামুনদে নদীর পায়রাটনি খালে বিশেষ অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়েছে।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞাপ্তীতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মামুনদে নদীর পায়রাটনি খালে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ঐ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১ লক্ষ ৬৪ হাজার টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। জব্দকৃত মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


তিনি আরিও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে।

যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি