ঢাকাWednesday , 11 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

চকরিয়া লাল সেতু এলাকা থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার

Link Copied!

কক্সবাজারের চকরিয়া উপজেলার ‘ঈদমনি লাল-ব্রীজ’ নামক এলাকায় সড়কের পাশ থেকে এক নারীর লাশ উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ১০ই জুন মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করে চকরিয়া থানা–পুলিশ। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ওই নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

#New_Classic_Event_Management

নিহত নারীর নাম বুলবুল আক্তার (২৭)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখিল ইউনিয়নের টেকপাড়ার আবদুল গফুরের স্ত্রী। তাঁর লাশ উদ্ধারের পর ১১ই জুন বুধবার সকালে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় যে, ১০ই জুন মঙ্গলবার রাত ১০টার দিকে ঈদমনি লাল ব্রিজ এলাকায় এবিসি আঞ্চলিক মহাসড়কের পাশে ওই নারীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিত দাস বলেন, ওই নারীকে ছুরিকাঘাতে হত্যার পর লাশ সড়কের পাশে রেখে গেছেন কেউ। নিহত নারীর পেটের দুই পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ করছে পুলিশ।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি