সেবার মান উন্নয়ন ও সাধারণ মানুষের চিকিৎসাসেবা পর্যবেক্ষণের লক্ষ্যে ২৮ই মে বুধবার সকালে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালে ভর্তি থাকা বিভিন্ন রোগীর সঙ্গে মতবিনিময় করেন, তাদের চিকিৎসা, চিকিৎসকের সাড়া, ওষুধপ্রাপ্তি ও সার্বিক সেবার বিষয়ে খোঁজখবর নেন।
এছাড়া তিনি হাসপাতালের খাবারের মান সরেজমিনে পরীক্ষা করেন এবং রোগীদের দেওয়া খাবার যথাযথ ও স্বাস্থ্যসম্মত কিনা, তা নিশ্চিত করার নির্দেশনা দেন।
ওষুধ বিতরণ ব্যবস্থাও পর্যালোচনা করেন, যাতে রোগীরা পর্যাপ্ত ও প্রয়োজনীয় ওষুধ সময়মতো পাচ্ছে কি না, তা নিশ্চিত করা যায়।
এসময় তিনি বলেন, সরকারি হাসপাতাল মানেই যেন উপেক্ষিত সেবা এই ধারা আমরা ভাঙতে চাই। জনগণ যেন প্রাপ্য সেবা ঠিকভাবে পায়, সেটাই আমার মূল লক্ষ্য নতুন এক্সরে মেশিন চালু করা।
স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার এ ধরনের সরাসরি তদারকিকে স্বাগত জানিয়েছেন এবং এর ফলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম।
ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট অফিসার আবিদা সুলতানার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এমএএইচ মঈনুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট ম্যানেজার জগন্ময় বিশ্বাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় কুমার বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজী, রেহেনা পারভিন প্রমূখ।