সাতক্ষীরা জেলার আশাশুনি থানার খাজরা ইউনিয়ন তুয়ারডাঙ্গা গ্রামের শিশুকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত শফি সরদারের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ছাত্রসমাজের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন থেকে স্কুলছাত্রী ধর্ষণের চেষ্টার আসামি শফি সরদারকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ১৯ মে সকাল ৯টার দিকে প্রাইভেট পড়তে যায় মেয়েটি। পরে প্রাইভেট টিচারের মেয়ে তাকে খেজুর পাড়ার জন্য ডেকে নিয়ে যায়। খেজুর পেড়ে বাড়ি আসার পথে ওই শিক্ষকের বাবা শফিকুল ইসলাম তাকে পিছন দিক থেকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়।
এসময় তার চিৎকারে অন্যরা এগিয়ে এলে তিনি পালিয়ে যান। মেয়েটির বাবা বাদী হয়ে আশাশুনি থানায় একটি মামলা দায়ের করেছেন।