ঢাকাWednesday , 21 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ইবি ছাত্রশিবিরের বিজ্ঞান উৎসব শেষে বিজয়ীদের হাতে পুরস্কার

Link Copied!

শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ‘ইসমাইল আল জাযারি’ বিজ্ঞান উৎসব-২০২৫ শেষ হয়েছে। বিজয়ীদের মাঝে বিতরণ করা হয়েছে সার্টিফিকেট ও লক্ষাধিক টাকার পুরস্কার

#New_Classic_Event_Management

বুধবার (২১ মে) বিকাল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এ বিজ্ঞান উৎসবের সমাপ্তি হয়। ইবি ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক এবং ইবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাফেজ আবু মুসা এবং কেন্দ্রীয় কলেজ ও ব্যবসায় শিক্ষা সম্পাদক শহীদুল ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা ড. মো: উবায়দুল ইসলাম,

প্রোগ্রামিং কনটেস্ট, প্রজেক্ট প্রদর্শনী, রুবিক্স কিউব প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াড-সহ চারটি ক্যাটাগরিতে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।


এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, “আমি এই বিজ্ঞান উৎসবের বেশ কয়েকটি স্টলে গিয়েছিলাম।সেখানে ছাত্রদের যে উদ্ভাবন সেগুলো দেখে আমি অভিভূত। তাদেরকে সঠিকভাবে ব্যাবহার করতে পারলে আগামী দিনে বাংলাদেশ চেঞ্জ হবে এবং অনেকদূর এগিয়ে যাবে। আমরাও চেষ্টা করবো বিভিন্নভাবে সহযোগিতা করার। আমাদের আগামী যে বরাদ্দ আসবে আমরা চেষ্টা করবো সেখান থেকে এই ফেস্টের জন্য যেন আমরা কিছু অবদান রাখতে পারি। চব্বিশের অভ্যুত্থানের পর যে নতুন প্রজন্ম এসেছে তাদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে।”

প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা বলেন, “আমাদের দেশে মেধার মূল্যায়ন হচ্ছিল না। আমরা চাই ক্রিয়েটিভদের সুযোগ দেয়া হোক, মেধার ভিত্তিতে আমাদের সমাজ গড়ে উঠুক। বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় অনেক দিক থেকে পিছিয়ে। আমরা দেখছি তরুনদের অনেকে নেশায় আসক্ত। আবার মাঝে মাঝে অনেক ক্রিয়েটিভ তরুনদের দেখি, যারা এই সমাজকে পরিবর্তন করতে চায়। মুসলমানদের হাত ধরে অনেক ইনভেনশন হয়েছে। বর্তমানে পৃথিবীতে অস্থিরতার অন্যতম কারন বিজ্ঞানের সাথে ধর্মকে আলাদা করে ফেলা। মুসলমানদের হাতে যখন পৃথিবীর নেতৃত্ব ছিল তারা ক্রিয়েটিভ জিনিস আবিষ্কারের পিছনে ছিল। তারা কিন্তু পারমাণবিক বোমা আবিষ্কার করেন নি। তবে মনে রাখতে হবে, মেধাবীরা অনেক সময় দেশ বিক্রিতে এগিয়ে থাকে। সীমান্তে আমাদের দেশের মানুষকে হত্যা করা হয় কিন্তু দেশের দায়িত্বশীলরা কিছুই বলে না। আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক ভালো হবে, কিন্তু আমাদের উপর দাদাগিরি করতে আসবেন না। মেধাবীরা সঠিক মূল্যায়ন পেলে এই দেশ অনেক দূরে এগিয়ে যাবে।”

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি