ঢাকাSunday , 11 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ইবি’র ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষা উপস্থিতি প্রায় ৯১ শতাংশ

DN BANGLA
May 11, 2025 8:12 pm
Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ২ হাজার ২৪ ভর্তিচ্ছু শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১৮ শত ২৮ জন শিক্ষার্থী। উপস্থিতির হার ছিল প্রায় ৯১ শতাংশ।

#New_Classic_Event_Management

রোববার (১১ মে) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ধর্মতত্ত্ব অনুষদের তিনটি বিভাগ (আল-কুরআন ও ইসলামিক স্টাডিজ, দাওয়াহ ও ইসলামিক স্টাডিজ এবং আল-হাদিস ও ইসলামিক স্টাডিজ) এবং কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগসহ মোট চারটি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।


ধর্মতত্ত্ব অনুষদের ডিন এবং ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. এ.বি.এম. সিদ্দিকুর রহমান আশরাফী বলেন, ‘পরীক্ষা দুটি একাডেমিক ভবনে অনুষ্ঠিত হয়েছিল। প্রক্টোরিয়াল বডি নিরাপত্তা সংক্রান্ত সমস্যা সম্পর্কে অবগত ছিল। কোনও অভিযোগ পাওয়া যায়নি।’

উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘উপস্থিতি সন্তোষজনক ছিল। জিএসটি ছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয় ভালো উপস্থিতির সাথে শান্তিপূর্ণভাবে পরীক্ষা পরিচালনা করেছে, যা একটি উৎসাহব্যঞ্জক বিষয়। সবাই সার্বিক সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করছে। কুষ্টিয়া-ঝিনাইদহের জনপ্রশাসনও পর্যাপ্ত সহযোগিতা করেছে। আমি লক্ষ্য করেছি যে বিভিন্ন ছাত্র সংগঠন শুরু থেকে শেষ পর্যন্ত সুশৃঙ্খলভাবে সহযোগিতা করেছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি