ঢাকাSunday , 29 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ইবির বাস চাপায় পুলিশ কনস্টেবল নিহত

Link Copied!

কু‌ষ্টিয়ায় দা‌য়িত্ব পালনকালে ইসলা‌মী বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী বা‌সের চাপায় পু‌লি‌শের এক সদস‌্য নিহত হ‌য়ে‌ছে।

#New_Classic_Event_Management

শ‌নিবার (২৮ জুন) সকাল সা‌ড়ে ১০টায় সদর উপ‌জেলার ভাদা‌লিয়া এলাকায় অব‌স্থিত হাইও‌য়ে থানার সাম‌নে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়‌কে এ দুর্ঘটনা ঘ‌টে। নিহত পু‌লিশ কনস্টেবল হা‌ফিজুর রহমান (৩০) কু‌ষ্টিয়া চৌড়হাস হাইও‌য়ে থানায় কর্মরত ছি‌লেন। তি‌নি পাবনা জেলার চাট‌মোহর উপ‌জেলার জাগর‌কোল গ্রা‌মের আহম্মদ আলীর ছে‌লে বলে জানা গেছে।

ঘটনাস্থ‌লে থাকা চৌড়হাস হাইও‌য়ে থানার উপপ‌রিদর্শক (এসআই) না‌জির আহ‌ম্মেদ বরাত জানা যায়, সকা‌লে থানার সাম‌নে কু‌ষ্টিয়া-‌ঝিনাইদহ মহাসড়‌কে দা‌য়িত্ব পালন কর‌ছিলেন কন‌স্টেবল হা‌ফিজ। এ সময় কু‌ষ্টিয়ার দিক থে‌কে আসা ইসলামী ‌বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শিক্ষার্থী বহনকারী বাসটি এক‌টি ট্রাক‌‌কে ওভার‌টেক কর‌তে গে‌লে রাস্তার পা‌শে থাকা পু‌লিশ কন‌স্টেবল হা‌ফিজ‌কে চাপা দেয়। এতে ঘটনাস্থ‌লেই তাঁর মৃত্যু হয়।


পারিবারিক সূত্রে জানা যায়, নিহত পু‌লিশ সদস‌্যের দ্বিতীয় স্ত্রী হা‌বিবা খাতুন। সাত মাস আগে তারা বি‌য়ে ক‌রে‌ছেন। আগের প‌ক্ষে তাঁর এক‌টি কন‌্যাসন্তানও র‌য়ে‌ছে।

কুষ্টিয়া চৌড়হাস হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন ব‌লেন, ‘বাস‌টি জব্দ ক‌রে থানায় নেওয়া হ‌য়ে‌ছে। চালক ও সহ‌যোগী পলাতক র‌য়ে‌ছেন। প্রয়োজনীয় কার্যক্রম শেষে লাশ প‌রিবা‌রের কাছ হস্তান্তর করা হ‌বে।’

এবিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ জানান, “দুর্ঘটনার বিষয়ে অবগত হওয়ার পরপরই সংশ্লিষ্ট প্রশাসনের সাথে কথা বলেছি। আইনি প্রক্রিয়া বা সার্বিক বিষয়ে আগামীকাল (২৯ জুন) বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলাপ হবে। কোনো ধরনের অবহেলা বা অন্য কিছু ত্রুটি ছিল কিনা যাছাই করতে আমাদেরকে পক্ষ থেকেও একটা তদন্ত কমিটি গঠন করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি