ঢাকাMonday , 5 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বিলের ভিতর কালভার্টের নিচে পড়ে ছিল দিনমজুর নারীর লাশ উদ্ধার

Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলার একটি বিলের ভিতর থেকে সেলিনা বেগম (৪৫) নামে দিনমজুর এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫মে) ভোরে খুলনা পাইকগাছা সড়কের হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। মারা যাওয়া সেলিনা বেগম হরিশ্চন্দ্রকাটি গ্রামের মো. রহমত খাঁর স্ত্রী। গত রবিবার রাতে নিখোঁজ হয় সে।

#New_Classic_Event_Management

সেলিনা বেগমের আত্মীয় মো: আবুল কাশেম জানান, সেলিনা দিনমুজুরের কাজ করত। সে রবিবার সন্ধ্যায় ঢাকায় অবস্থানরত অসুস্থ মেয়েকে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বাজারে যায়।এরপরে রাতে আর বাড়ি ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি। সোমবার ভোরে স্থানীয় কিছু লোক বিলের ভিতর কালভাটের নিচে লাশ দেখতে পেয়ে খবর পেয়ে পুলিশে খবর দেয়। এসময় লাশের পাশে সেলিনার ব্যবহারিত মোবাইল ফোন, ওষুধ ও কিছু কাঁচাবাজার পড়ে ছিল বলেও জানান তিনি।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।মযনাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি