মহান মে দিবস উপলক্ষে শেরপুর জেলা কাঠ শিল্প শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-ঢাকা-৪৩৬৪) এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবস উপলক্ষে ১ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় শেরপুর জেলা শহরের পুরাতন গরুহাটি অস্থায়ী কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালি শেষে শেরপুর জেলা কাঠ শিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জুলহাস উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন শেরপুর জেলা কাঠ শিল্প শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, সহ-সভাপতি হাদিউল ইসলাম কিনু, সহ-সাধারণ সম্পাদক অর্জুন সূত্রধর প্রমুখ।
এসময় শেরপুর জেলা কাঠ শিল্প শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, কোষাধ্যক্ষ সোহেল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।