ঢাকাMonday , 28 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দ্বিগুণ পরিশোধে সরকারি মাদ্রাসা হলে সিট বরাদ্দের আবেদন শুরু

DN BANGLA
April 28, 2025 8:49 am
Link Copied!

সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা-এর আলিম, ফাজিল (পাস ও সম্মান) এবং কামিল শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সিট বরাদ্দের আবেদন কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন ফি বাবদ ২০০ টাকা বিকাশের মাধ্যমে জমা দিতে হবে। যা গত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের তুলনায় দ্বিগুণ।

#New_Classic_Event_Management

কর্তৃপক্ষ জানিয়েছে, অনিয়মিত এবং প্রাইভেট শিক্ষার্থীদের সিট বরাদ্দ দেওয়া হবে না। নির্ধারিত সময়ের পরে আবেদন করলে সেটি বাতিল বলে গণ্য হবে।

সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আশরাফুল কবীর ও ভারপ্রাপ্ত হল প্রভোস্ট মোহম্মদ আব্দুর রহিমের যৌথ স্বাক্ষরিত এই নোটিশ ঢাকা আলিয়ার অফিসিয়াল ওয়েব সাইটে প্রকাশের পর থেকে শিক্ষার্থীদের চরমভাবে উদ্বিগ্ন করে তুলছে।


ফরমের মূল্য দ্বিগুণ হওয়ার ব্যাপারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার কামিল ১ম বর্ষের শিক্ষার্থী ওমর ফারুক বলেন ফরমের মূল্য দ্বিগুণ হওয়া এটা কখনই সমীচীন নয় আমরা সবাই মিলে অধ্যক্ষের কাছে যাবো এবং লিখিত অভিযোগ দায়ের করবো।

ঢাকা আলিয়া মাদ্রাসার কামিল ২য় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মতিউর রহমান বলেন আবেদন ফি ২০০ টাকা অযৌক্তিক। যেখানে সীট বরাদ্দ হবে সাক্ষাৎকার নিয়ে সেখানে সীট বরাদ্দের আবেদন ফি একশত টাকার বেশি কোনো ভাবেই যৌক্তিক না।

ঢাকা আলিয়া বিপ্লবী ছাত্র পরিষদের সহকারী সদস্য সচিব রুকুনুজ্জামান বলেন কতৃপক্ষের এমন অযৌক্তিক ফি নির্ধারন স্বৈরাচারী আচরন বলে আমি মনে করি। অতিরিক্ত ফি নির্ধারনের বিষয়ে ঢাকা আলিয়ার সাধারণ শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি