ঢাকাSunday , 20 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ফুলকুঁড়ি আসরের ব্যতিক্রমী প্রতিবাদ, শিশুদের হাতে প্রতীকী লাশ ও প্ল্যাকার্ড

Link Copied!

গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে র‍্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।

রবিবার (২০ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি র‍্যালি বের করে সংগঠনটি। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকের সামনে গিয়ে সমবেত হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারী শিশু-কিশোরদের হাতে প্রতীকী লাশ, ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড দেখা যায়। তারা “From the river to the sea, Palestine will be free”, “Free free Palestine”, “One two three four, Israel no more” ইত্যাদি স্লোগান দেয়।

মানববন্ধনে সাকসেস বিশ্ববিদ্যালয় কোচিংয়ের পরিচালক রায়হান জামিল বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফিলিস্তিনি মুসলমানেরা আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ, ব্রিটেন ও আমেরিকার ষড়যন্ত্র ও প্রতারণার শিকার হয়েছে। ১৯৪৮ সাল থেকে শুরু হওয়া গণহত্যা ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চরম আকার ধারণ করেছে, যেখানে নারী ও শিশুসহ প্রায় ৫০ হাজার নিরীহ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ইসরায়েলের এই বর্বরোচিত হামলার বিরুদ্ধে কথা বলার জন্য মুসলিম হওয়ার প্রয়োজন নেই; ন্যূনতম মানবিক বোধ থাকলেই প্রতিবাদ করা সম্ভব।”

ফুলকুঁড়ি আসরের পরিচালক আহমদ আবদুল্লাহ বলেন, “ফিলিস্তিন একদিন স্বাধীন হবেই, যেটা আল্লাহ তাআলা কুরআনে প্রতিশ্রুতি দিয়েছেন। গাজা, রাফা ও পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে, তা তাদের জন্য একটি বড় ভুল। কারণ মুসলমানদের বিজয় এখান থেকেই শুরু হবে, ইনশাআল্লাহ।”

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ছিল—‘Stand up for Gaza’, ‘Stop Killing’, ‘Stop Killing Children in Palestine’, ‘যুদ্ধ নয়, শান্তি চাই’—লেখা বিভিন্ন প্ল্যাকার্ড।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি