ঢাকাMonday , 7 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সাতক্ষীরায় নকল দুধ তৈরির উপকরণ সহ দুই ভাই আটক

Link Copied!

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে নকল দুধ তৈরির উপকরণসহ ২ ভাইকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের হাবাসপুর গ্রামের অশোক কুমার ঘোষের পুত্র কোমল ঘোষ ও দিলীপ ঘোষ। ৬ই এপ্রিল রোববার বেলা সাড়ে ১১ টায় পুলিশ সুপার কার‌্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে বলেন, সদরের হাবাসপুর কোমল ঘোষের বাড়ীতে ভেজাল দুধ তৈরির হচ্ছে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ৫ই এপ্রিল শনিবার রাতে তার বাড়িতে অভিযান পরিচালনা করে।

এসময় দুধের কারখানার মধ্যে ভেজাল দুধ তৈরির বিভিন্ন উপকরণ ২৬০ লিটার ভেজাল দুধ, ১২ লিটার সয়াবিন তেল,২০ লিটার ভেজাল ঘি, ১টি ড্রামে ভেজাল ক্রিম, ১টি ভেজাল দুধ তৈরির মেশিন, ১টি সাদা রংয়ের ব্রেন্ডার মেশিন সহ নকল দুধ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করে। এবিষয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি