ঢাকাSaturday , 8 May 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

২২ শে মে থেকে আবার এসএসসি ফর্ম পূরণ শুরু হয়েছে

DN BANGLA
May 8, 2021 12:54 pm
Link Copied!

বিলম্ব ফি ছাড়া এসএসসি পরীক্ষার ফরম পূরণে ফের শিক্ষার্থীদের সুযোগ দিয়েছে ঢাকা বোর্ড। আগামী ২২ মে থেকে আবারও পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে। চলবে ২৯ মে পর্যন্ত। আর ৩০ মের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বোর্ড ফি জমা দিতে হবে। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে চলমান লকডাউনের কারণে অনেক শিক্ষার্থী ফরম পূরণ করতে না পারায় ফের সুযোগ দেয়া হয়েছে। একইসাথে ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় না করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার ঢাকা বোর্ড থেকে এসব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বোর্ড বলছে, এসএসসি পরীক্ষার ফরম পূরণ গত ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত সম্পন্ন হয়েছে। কিন্তু কোভিড-১৯ বিস্তারের কারণে অনেক শিক্ষার্থী ফরম পূরণ করতে পারেনি। আগামী ২২ মে থেকে ২৯ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণের বর্ধিত সময় নির্ধারণ করা হলো। শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে ফি জমা দেয়ার শেষ তারিখ ৩০ মে।


image

বোর্ড আরও বলে, এসএসসি পরীক্ষার ফরম পূরণের বোর্ড কর্তৃক নির্ধারিত ফিয়ের অতিরিক্ত ফি আদায় করার কোন সুযোগ নেই। ফরম পূরণের অতিরিক্ত ফি আদায়ের কোন অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি