ঢাকাSunday , 20 October 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শেরপুরে বন্যার্তদের পাশে যুব সমাজ কল্যাণ সংস্থা

Link Copied!

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুর জেলার ৩ টি উপজেলা আকস্মিক বন্যা দেখা দিয়েছে। নকলা,নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলায় অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। ঘর বাড়িতে পানি ডুকে থাকার অনুপযোগী হয়ে পড়েছে। হাজার হাজার পানিবন্ধি মানুষ ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে, বহু লোক কষ্ট করে বাড়িতে খেয়ে না খেয়ে বসবাস করছে। শত শত একর ধানের জমি তলিয়ে গেছে, পুকুর তলিয়ে লক্ষ লক্ষ টাকার মাছ ভেসে গেছে, পানিতে ভেসে গেছে গরু,ছাগল ও হাস মুরগী। সবকিছু হারিয়ে ওরা মানবেতর জীবনযাপন করতেছে। এ পর্যন্ত জেলায় প্রাণ চলে গেছে ১৩ জনের।

এই সংকটময় মুহুর্তে ১৬,১৭,১৮,১৯, ও ২০ অক্টোবর টানা ৫দিন ধরে ময়মনসিংহ যুব সমাজ কল্যাণ সংস্থা শেরপুর জেলায় নকলা ও নালিতাবাড়ী, শ্রীবদর্দী, ফুলপুর ও হালুয়াঘাট উপজেলায় ৫ হাজার বন্যার্ত পরিবারের মাঝে ২ লিটার বিশুদ্ধ পানি, স্যালাইন,ঔষধ,মুড়ি,চিড়া,গুড় ইত্যাদি শুকনো খাবার, রান্না করা খাবার, ও ২ হাজার পরিবারের মাঝে পোশাক ও নগদ অর্থ বিতরণ করেন। নকলা উপজেলার দরিতেঘরি, ডাকাতিয়াকান্দা, মেদীরপার,বরইতার, ও নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া, বাঘবাড়ী, কলসপুর, রানীগাও এবং শ্রীবর্দী, হালুয়াঘাট ও ফুলপুর উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় প্রকৃত প্রাপ্য লোকদের মাঝে ওই সহায়তা করা হয়।

ময়মনসিংহ যুব সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি লুৎফুর রহমান লিখন বলেন, আমি ১৬ অক্টোবর থেকে শুরু করে একাধারে ৫ দিন ধরে বন্যার্তদের মাঝে নগদ অর্থ, ২০০০ পরিবারের মাঝে পোশাক, ও ৫ হাজার পরিবারের বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করে আসছি। আমি দেখলাম এখন বন্যা পরবর্তী পূনর্ভাসন খুবই প্রয়োজন। আমি ১০০ টি ঘর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি এবং এই মহৎ উদ্যোগে সকলের অংশগ্রহণ কামনা করছি।

এসময় শেকড় ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি, কবি ও সাংবাদিক এ এম ফিরোজ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি