ঢাকাFriday , 18 October 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঢাকার দোহারে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

Link Copied!

দোহারের বালতলা এলাকায় পূর্ব শত্রুতার জেরে নাজমুল হোসেন (২৪) নামের এক যুবককের প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। নিহত নাজমুল দোহার উপজেলার রাইপাড়ার ইকরাশী গ্রামের আলী বেপারীর ছেলে। এ ঘটনায় মিলন নামের একজন আহত হয়েছেন।

#New_Classic_Event_Management

প্রত্যক্ষদর্শী মিলন ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টম্বর) সকাল ৯ টার দিকে বাশতলা বাজারের তারেক খানের দোকানে নাজমুল চা খেতে যান। এ সময় একটি মোটরসাইকেলে করে ৩ জন যুবক এসে ধারালো ছোরা দিয়ে ঘাড়ে ও গলায় এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীরা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের পরিবারের দাবি পূর্ব শত্রুতার জেরে বাশতলা খেজুরতলা এলাকার রনি নামের এক যুবক এ ঘটনা ঘটিয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত রনির বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, ঘটনার পরপরই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হবে। থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

দোহারের দায়িত্বে থাকা সেনাবহিনীর জেসিও জহিরুল ইসলাম বলেন, পুলিশকে সহায়তার জন্য আমরা ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি